ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

না ফেরার দেশে ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নাজিমা। যিনি সত্তরের দশকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সোমবার (১১ আগস্ট) তার কাজিন জারিন বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাজিমা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে লাইমলাইট থেকে দূরে থাকা এই অভিনেত্রী জীবনের শেষ দিনগুলো মুম্বাইয়ের দাদারে তার দুই সন্তানের সঙ্গে কাটিয়েছেন। নীরবতা আর একাকীত্বে মোড়ানো ছিল তার জীবনের শেষ অধ্যায়।

বলিউড হয়তো একজন নায়িকাকে হারালো কিন্তু নাজিমা তার অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। নাজিমা তার অভিনয় জীবনে মূলত নায়িকাদের বোন বা বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন।

‘দেবদাস’ ছবিতে পারোর ছোটবেলার বান্ধবী, ‘আয়ে দিন বাহার কে’-তে আশা পারেখের বোন এবং ‘ড্রিম গার্ল’-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে তার অভিনয় দর্শক মনে গভীর ছাপ ফেলে। রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ ছবিতেও তার অভিনয় ছিল প্রশংসিত।

রাজেশ খান্না-র সঙ্গে ‘অউরত’ ও ‘ডোলি’, এবং সঞ্জীব কাপুরের সঙ্গে ‘নিশান’-এর মতো ছবিতে তার অভিনয় স্মরণীয় হয়ে আছে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’ এবং ‘বেইমান’।

১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন মেহর-উন-নিসা, যিনি পরবর্তীতে নাজিমা নামেই পরিচিত হন। মাত্র ৪ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘বেবি চাঁদ’ নামে তার অভিনয় জীবন শুরু হয়। বিমল রায় পরিচালিত ‘দো বিঘা জমিন’ ছবিতে বড় বোনের চরিত্রে অভিনয় করে তিনি প্রথমবার দর্শকের নজর কাড়েন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

না ফেরার দেশে ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫