ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য। আজ (১০ আগস্ট) তার জন্মদিন। তাই তো ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে দোয়া চাইলেন নায়িকা।

পেশাগত ও ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া প্রায় নানা কিছুই ভক্তদের মাঝে ভাগ করে নেন পরীমণি। কখনও সুখ, আবার কখনও বা দুঃখও প্রকাশ করেন এই নায়িকা; তাই ছেলের জন্য সামাজিক মাধ্যমে দোয়া চাইলেন।

এবার তিন বছর পূর্ণ করল সেই ছোট্ট পূণ্য। শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে পোস্ট দিয়েছেন নায়িকা। লিখেছেন, আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাইনা। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।

ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন, আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।

তবে শুধু পূণ্যই নয়, পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সি সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন; নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানদেরর দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

আপডেট সময় : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫