ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচনের সময় ঘনিয়ে আসলে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হবে : সিইসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, সীমাবদ্ধতার মধ্যেও কমিশন স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

গত নির্বাচনে যে সব প্রিসাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে।

সিইসি বলেন, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের সময় ঘনিয়ে আসলে দেশের আইনশৃঙ্খলার উন্নতি হবে : সিইসি

আপডেট সময় : ১১:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫