ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে সোপর্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের একজন। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে আরিফ হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করে বিএনপি।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আরিফ হোসেনসহ চারজন গুলশান-২ গোলচত্বর এর পার্শ্বে একটি ক্যাফেটেরিয়ায় এসে চাঁদা দাবি করেন।

এসময়ে তিনি বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। বিষয়টি ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানস্থ বিএনপি কার্যালয় নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়।

আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেওয়ার পর সেখান থেকে থানা পুলিশে খবর দেয় কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানার এসআই আনোয়ারের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয়।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, চাঁদাবাজকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মির্জা ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪