ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ছাত্রদল কর্মী খুন। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত দাফন নয়, ঘোষণা ছাত্রদলের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ছাত্রদল জাবেদ রহমান জয় খুন

পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদল কর্মী। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত জয় শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা ও মৃত জহিরুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধরা শহরের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা এসেছে, আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জয়ের দাফন করা হবে না। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে ছাত্রদলের কর্মী জয়ের গ্রুপ ও নতুনবস্তি এলাকার ছাত্রদল কর্মী আল আমিনের গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকেই কয়েক দফা সংঘর্ষ হয়। রাতের দিকে জয় একা সিনেমা হল মার্কেটের সামনে গেলে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের সঙ্গে তার আবারও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আল আমিন নামের এক যুবক ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে, যাতে তার ভুঁড়ির কিছু অংশ বের হয়ে আসে।

স্থানীয়রা জয়কে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু ঘটে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ জানান, নিহত তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিল এবং পেটের বা পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। জরুরি ভিত্তিতে তা ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জয় নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের মধ্যে আল আমিন ও পারভেজ নামে দুইজনের নাম পাওয়া গেছে। নিহত ও অভিযুক্তরা দুজনেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদল কর্মী খুন। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত দাফন নয়, ঘোষণা ছাত্রদলের

আপডেট সময় : ০৩:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫