ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর

বিগত ফ্যাসিবাদি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে নির্মাণাধীন রয়েছে। যেখানে লোহার পাতে খোদায় করে স্মৃতিস্তম্ভে বিপ্লবী ভাষায় লেখা রয়েছে, ” দেশপ্রেমীকদের রক্ত খেয়ে বাচতো যাহার সিংহাসন, সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন।” এ থেকে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার অত্যাচার ও নিপীড়নের পরিপ্রেক্ষিতে তার বর্তমান অবস্থার কথা নির্দেশ করে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

মঙ্গলবার (০৫ আগস্ট) নির্মাণাধীন এ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থাণের  প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফ্যাসিবাদের গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর

আপডেট সময় : ০৭:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫