ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিএসইসির ফটকে তালা ‘বিনিয়োগকারীদের’ বিক্ষোভ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের একটি অংশ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রধান কার্যালয়ের সামনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘সাধারণ বিনিয়োগকারী’ ব্যানারে শ‘দুয়েক লোক বিএসইসির ফটকের সামনে অবস্থান করছেন। আর তিনটি ভ্যানে করে আসা পুলিশ সদস্যরা রয়েছেন বিএসইসির ভেতরে। এ অবস্থায় অফিস সময় শেষ হলেও বেলা ৫টা পর্যন্ত বিএসইসির কোনো কর্মচারী বের হতে পারেননি।

এক পর্যায়ে দুজন পুলিশ কর্মকর্তা গিয়ে আলোচনা করার জন্য আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান। তবে বিক্ষোভকারীরা তা প্রত্যাখান করেন।

বিক্ষোভকারীদের একজন আমির হোসেন, “কোম্পানি জেড ক্যাটেগরিতে পাঠানো হয়েছে মালিকের কারণে। আমরাতো সাধারণ বিনিয়োগকারী, আমাদেরতো লোকসান হল। মার্চেন্ট ব্যাংকের ঋণ নিয়ে শেয়ার কিনেছি, তারা তো সব বিক্রি করে দিচ্ছে দাম কমে যাওয়ায়।”

একসঙ্গে ২৭টি কোম্পানি জেড শ্রেণিতে পাঠানোয় বাজার পড় গেছে বলে দাবি করেন এ বিনিয়োগকারী।

‘সাধারণ বিনিয়োগকারী’ ব্যানারে আন্দোলনে নামলেও তাদের নেতৃত্বে দেখা যায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রশিদ চৌধুরীকে।

তিনি বলেন, “কোনো নেগোসিয়েশন করব না। চেয়ারম্যানের পদত্যাগ চাই।”

বেক্সিমকোর শেয়ারে দুই দফায় কারসাজি করায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মঙ্গলবার ৪২৮ কোটি ৫২ লাখ টাকার জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরের দিন বিনিয়োগকারিদের একটি অংশ মতিঝিলে বিক্ষোভে নামে।

বৃহস্পতিবার তারা বিএসইসি কার্যালয়ের সামনে গিয়ে কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করে শ্লোগান দেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, “বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন। যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই তার পদত্যাগ করা খুবই জরুরি। বিনিয়োগকারীদের এখন একটাই দাবি, বিএসসির চেয়ারম্যানের পদত্যাগ।”

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসইসির ফটকে তালা ‘বিনিয়োগকারীদের’ বিক্ষোভ

আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪