ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

অতীতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন আজহার। সেই সময়ে তিনি সংস্থার তহবিলের টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রথম বার তাঁকে সমন পাঠাল ইডি। বৃহস্পতিবারই তাঁকে হাজির হতে বলা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে আজহারের বিরুদ্ধে। ডিজ়‌েল জেনারেটর, অগ্নিনির্বাপণ যন্ত্র কেনা এবং উপ্পলের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ক্যানোপি কেনার জন্য ওই টাকা বরাদ্দ ছিল। সেই টাকারই হদিস নেই।

মহম্মদ আজহারউদ্দিনকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় একটি আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলাতেই ভারতের প্রাক্তন অধিনায়ককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আজহার জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন। কিন্তু দুর্নীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। আজহার বললেন, “আমি ইডি দফতরে হাজিরা দেব। এই আর্থিক দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় একটি দুর্নীতি ধরা পড়েছে। আমি সেই সংস্থায় ছিলাম। তাই আমাকে ডেকেছে। আমি নিজে কোনও ভাবেই জড়িত নই। তদন্তে ইডি-কে সব রকম ভাবে সাহায্য করব।”

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আজহারের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ

আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪