ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ড্রোন শো-সহ রাত প্রায় ১২টা পর্যন্ত নানা আয়োজন থাকছে।

ঐতিহাসিক দিবসটি উদযাপনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ঢল নেমেছে। তবে বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও রয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।এসব আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

আপডেট সময় : ০২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫