ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ পাকিস্তান ও ইরানের

বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করল পাকিস্তান ও ইরান

পাকিস্তান ও ইরান অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ৮ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরকালে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দুই দেশ।

খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

খবরে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের মধ্যকার বৈঠকে এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি ত্বরান্বিত করতে সম্মত হয় উভয় পক্ষ।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এ প্রসঙ্গে বলেন, ‘ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ত্বরান্বিত করতে ও ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করার সময় এসেছে।’

বৈঠকে মন্ত্রীরা আন্তঃসীমান্ত সহযোগিতা বৃদ্ধিতে জোর দেন এবং পাকিস্তান-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন অধিবেশন ত্বরান্বিত করতে উভয় পক্ষের সম্মতির কথা জানান।

মন্ত্রীরা কৃষি, জ্বালানি, পশুপালন, সরবরাহ ও তথ্যপ্রযুক্তি পরিষেবায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং সীমান্ত সুবিধা, বাণিজ্য করিডোরসমূকে আরও ভালভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ‘পাকিস্তান ও ইরান বন্ধুত্বকে বাণিজ্য, সংস্কৃতি এবং ভ্রাতৃত্বের প্রতীক’ হিসেবে বর্ণনা করে আরও বলেন, ‘ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহযোগিতা অপরিহার্য। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে।’

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সফররত ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন। তিনি ইরানের সঙ্গে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধি করতে ইরানের ইচ্ছা প্রকাশ করেন। রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রপতি পেজেশকিয়ানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ইরানের প্রেসিডেন্টকে গার্ড অফ অনার প্রদান করে। উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে, তাকে ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ইরানি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও দেখা করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রীর বাসভবনের লনে একটি চারাগাছও রোপণ করেন। গতকাল ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নূর খান বিমানঘাঁটিতে ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল রয়েছে। সফরকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার মন্ত্রীদের সাথে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন।

এদিকে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির-জাদেহ ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠককালে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে পাকিস্তান ইরান থেকে তেল সরবরাহসহ পণ্য চোরাচালান নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল, যার ফলে বৈধ বাণিজ্যে ৩৪০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

৮ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ পাকিস্তান ও ইরানের

আপডেট সময় : ০৬:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫