ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গুলি করে হত্যা

নিহত সোহায়েত হোসেন

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের ছেলে। তিনি বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে স্টেশনের তিন রাস্তার মাথায় সোহায়েতসহ পাঁচ থেকে ছয়জন যুবক গল্প করছিলেন। এ সময় নাপিতখালী পাড়ার দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে দুর্বৃত্তরা এসে সোহায়েতকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার ঘাড়ে লাগে, এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোহায়েত।

অটোরিকশাটি চলে যাওয়ার সময় আরও এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির আহাম্মদ। তিনি বলেন, ‘নিহতের ঘাড়ে গুলি লাগার চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল হুদার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত সোহায়েতকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সোহায়েতকে কারা গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘বদরখালীর নুরুল হুদা হত্যা মামলায় সোহায়েতকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে থাকার পর জামিনে বের হয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

চকরিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫