ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী: আনাদোলু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিফাইল ।

ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সেই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। গতকাল রোববার ইসরায়েল কাৎজ এসব হুমকি দেন।

ইসরায়েলের একটি পত্রিকা গতকাল দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ইসরায়েল কাৎজ দক্ষিণাঞ্চলে রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে। এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে।’

যদিও ইসরায়েলের এমন হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হয়। জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। এসব চলে টানা ১২ দিন ধরে।

এর মধ্যেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এ ঘাঁটি কাতারে অবস্থিত।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইরান ও ইসরায়েলের সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর করে দুই দেশ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী: আনাদোলু

আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫