ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মারপিটের ঘটনায় থানায় অভিযোগ, তাসকিনের অস্বীকার

ডেকে নিয়ে মারধর ও হুমকির অভিযোগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তাসকিন দাবি করেছেন, উল্টো তার বন্ধুরাই মার খেয়েছেন।

রাইজিংবিডিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রুম্মন।

সোমবার (২৮ জুলাই) রাইজিংবিডিকে তিনি বলেন, দুপুরে মিরপুর থানায় অভিযোগের বিষয়টি জানানো হয়। আমরা তদন্ত করে দেখছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগটি রোববার রাতে ভুক্তভোগী যুবক দায়ের করেছেন।

এদিকে রাইজিংবিডির সঙ্গে আলাপে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। তিনি বলেন, ‘‘ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর সঙ্গে। আমার বন্ধুকে ওরা উল্টো মারধর করছিল। মোহাম্মদপুর থানায় গতকাল রাতে কল করেছিলাম। পরে মোহাম্মদপুর থানা থেকে পুলিশ গিয়ে ওদের খুঁজতে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে আসাদগেটের আশপাশে। আমার বন্ধুদের ওরা মারছিল, আমি তাদের সঙ্গে মিশি না।’’

তবে কারা মারধর করেছে কিংবা কাদের সঙ্গে তিনি মিশেন না, তা খোলাসা করেননি জাতীয় দলের এই পেসার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মারপিটের ঘটনায় থানায় অভিযোগ, তাসকিনের অস্বীকার

আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫