ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জাতীয় দলের পর ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স!

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

বেনফিকায় আলো ছড়িয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু কোনো ক্লাবেই বেশিদিন ঠাঁই হয়নি তার। বিভিন্ন সময় আলাদা ক্লাবে ধারে খেলতে থাকা এই পর্তুগিজ তারকার নতুন ঠিকানা আল নাসর। ফেলিক্সকে দলে ভেড়াতে এরই মধ্যে চেলসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক।

এক প্রতিবেদনে অ্যাথলেটিক জানিয়েছে, চেলসিকে ৪৩০ কোটি ১৪ লাখ টাকা দিতে রাজি হয়েছে আল নাসর। অ্যাড অনস-সহ পরিমাণটা দাঁড়াচ্ছে মোট ৭১৬ কোটি ৯০ লাখ টাকা। অবশ্য ফেলিক্সের সাথে কত বছরের জন্য চুক্তি হতে পারে সংবাদমাধ্যমটি তা এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত ফেলিক্সের সঙ্গে চুক্তি করতে পারে ক্লাবটি।

শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এমনটা হলে জাতীয় দলের পর ক্লাব পর্যায়েও ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পাবেন জোয়াও ফেলিক্স। জাতীয় দলে দুজন যেভাবে খেলেছেন ক্লাবে সেটার প্রতিফলন ঘটাতে পারলে বেশ খুশিই হবে আল নাসর।

বেনফিকায় বেড়ে ওঠা ফেলিক্স সিনিয়র দলের হয়ে প্রথম মৌসুমে ২৬ ম্যাচে ১৫ গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। ১ হাজার ৮০৬ কোটি ৫৮ লাখ টাকায় পর্তুগালের স্ট্রাইকারের সঙ্গে ৭ বছরের চুক্তি করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে প্রতিভার ঝলক দেখাতে ব্যর্থ হন তিনি।

এরপর ফেলিক্সকে চেলসি ও বার্সেলোনায় ধারে খেলতে পাঠায় অ্যাথলেটিকো। গত বছর চেলসি ৭ বছরের জন্য এই ফরোয়ার্ডকে পুরোপুরি কিনে নেয়। কিন্তু ইংলিশ ক্লাবেও সামর্থ্যর প্রমাণ দিতে না পারায় সর্বশেষ মৌসুমে এসি মিলানে ধারে খেলায় তারা। এবার কোনো ক্লাবে ধারে নয়, আল নাসরের কাছে বিক্রি করতে রাজি হয়েছে চেলসি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের পর ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স!

আপডেট সময় : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫