ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা, সয়াবিন, গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

তিনি বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ৫০টি।

তিনি জানান, বোয়িং কোম্পানি ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। এবং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে বলেও জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, হয়তো আমরা দুয়েক বছরের মধ্যে কিছু পাব। আমাদের বিমানের বহর বাড়াতে হবে। সেই পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন করে ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশ দিচ্ছি। আগে ১৪টা ছিল পরে সেটা ২৫টা করেছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫