ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি চাইছে না। তিনি বলেন, এর কারণ হলো হামাস ভয় পাচ্ছে যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে তাদের পরিণতি কী হবে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই দাবি করেন।

ট্রাম্পের এই দাবির কারণে ধারনা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তি নয়, বরং গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি চাইছে।

ট্রাম্প বলেন, আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তির বিষয়ে আলোচনা করছি। কিন্তু হামাস বুঝতে পারছে, সবাইকে ছেড়ে দিলে তাদের ভাগ্যে কী ঘটতে পারে। এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে চাইছে না।

মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীকেই দায়ী করেছেন এবং বলেন, এই গোষ্ঠীটিকে ‘শিকার’ বানানো হবে।

ট্রাম্প আরও বলেন, হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তিতে যেতে চায় না। আমার মনে হয় তারা মারা যেতে চায়। এটা খুব, খুবই দুঃখজনক।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় তাদের ভূমিকা সীমিত করছে। তিনি বলেন, হামাসের পক্ষ থেকে আমরা এখনো কোনো আন্তরিক আগ্রহ দেখতে পাইনি।

ইসরায়েলও একই ইঙ্গিত দিয়ে বলেছে যে তারা যুদ্ধবিরতি আলোচনায় অনাগ্রহী। এরই মধ্যে তারা কাতারে চলমান আলোচনা থেকে নিজস্ব প্রতিনিধি দলকে ফিরিয়ে নিয়েছে।

এদিকে, হামাস যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে বিস্ময় প্রকাশ করেছে। গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সফল করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

হামাস আরও দাবি করেছে, তাদের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে কাতার ও মিশর স্বাগত জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না, দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫