ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আসন ভাগাভাগি নিয়ে হট্টগোল, নমিনেশন না পেয়ে সংবাদ সম্মেলনস্থলেই বসে পড়লেন এক নেতা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়লেন এক নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। এসময় নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়েন এক নেতা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে দলটি।

পরে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন না পেয়ে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান সংবাদ সম্মেলনেই হট্টগোল শুরু করেন। এসময় দলের অন্য নেতারা তাকে বুঝানোর চেষ্টা করলেও তিনি তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তিনি সম্মেলনস্থলে বসে পড়েন।

জানা গেছে, সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে আবদুর রহমানকে। তবে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান ওই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নির্বাচিত নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন ভাগাভাগি নিয়ে হট্টগোল, নমিনেশন না পেয়ে সংবাদ সম্মেলনস্থলেই বসে পড়লেন এক নেতা

আপডেট সময় : ০৬:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫