ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মঙ্গলবার দিবাগত রাতে এ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং এতে ইসরাইলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেই নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ।

বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলে চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ইসরাইলে চালানো এ অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সায়্যেদ হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিফোরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

জেনারেল নাসিরজাদেহ বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। মিসাইলগুলো ইসরাইলের ৯০ শতাংশের বেশি লক্ষ্যে আঘাত হেনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল’।

সেই সঙ্গে, ইরানের হামলার লক্ষ্যবস্তুতে কোনো বেসামরিক স্থাপনা ছিল না বলেও জোর দেন তিনি।

এদিকে ইরানের অভিযানটি ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চলের সংঘাত ও উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

আপডেট সময় : ১১:২২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪