ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার আকাশ থেকেই বিমানকর্মীসহ ৪৬ জনকে নিয়ে যাত্রিবাহী বিমান লা-পাত্তা, খোঁজ পাচ্ছে না এটিসি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে নিখোঁজ আস্ত একটি বিমান। যাত্রিবাহী ওই বিমানে ছিলেন ছয় বিমানকর্মী-সহ মোট ৪৬ জন।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও পর্যন্ত সেটি কোথায় রয়েছে, তার খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স এবং রুশ সংবাদ সংস্থা তাস-এর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। বিমানটির গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা।

ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছেন। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, বিমানটিকে খুঁজতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। তল্লাশি অভিযানে নামানো হচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দলকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাশিয়ার আকাশ থেকেই বিমানকর্মীসহ ৪৬ জনকে নিয়ে যাত্রিবাহী বিমান লা-পাত্তা, খোঁজ পাচ্ছে না এটিসি

আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫