ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) এই শোক পালন করার আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বানও জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মাইলস্টোন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫