ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকাংশ বিষয়েই সিদ্ধান্তের পর্যায়ে চলে এসেছে কমিশন : আলী রীয়াজ

১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

আজ সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৬তম বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

কমিশন কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে আলী রীয়াজ বলেন, কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও জানান, অধিকাংশ বিষয়েই সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই হবে জাতীয় সনদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

অধিকাংশ বিষয়েই সিদ্ধান্তের পর্যায়ে চলে এসেছে কমিশন : আলী রীয়াজ

আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫