ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এস এম আব্দুল হক (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হক খুলনার কবি ফররুখ একাডেমি মোড়ের ইমান আলী শেখের ছেলে। 

রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী রোকন জানান, খুলনা কারাগারে অসুস্থ হলে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় : ১১:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫