ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে, আশা মির্জা ফখরুলের

অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার(২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে সরকার এই শহীদদের(জুলাইয়ে নিহত) মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন। একই সাথে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে।
গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই বিএনপি ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।

স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন চাই না।

এছাড়া, গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন বিএনপির মহাসচিব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে, আশা মির্জা ফখরুলের

আপডেট সময় : ০২:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫