ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীর সচিব ও উপদেষ্টা কামাল নাসের গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

একই রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

তালেবুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সাবেক প্রধানমন্ত্রীর সচিব ও উপদেষ্টা কামাল নাসের গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪