ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরানি শাহেদ ড্রোনের অনুকরণে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন উন্মোচন

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিখ্যাত শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোনের আদলে তৈরি একটি নতুন ড্রোন উন্মোচন করেছে। ‘লুকাস’ নামের এই ড্রোনের পুরো নাম লো-কোস্ট আনক্রেওয়েড কমব্যাক্ট অ্যাটাক সিস্টেম— অর্থাৎ কম খরচে পরিচালনাযোগ্য একটি আক্রমণাত্মক ড্রোন সিস্টেম।

বুধবার পেন্টাগনে মাল্টি-ডোমেইন স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনীতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ড্রোনটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন ও উন্মোচন করেন। খবর মেহের নিউজের।

অ্যারিজোনা-ভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্পেকট্রেওয়ার্কস এই ড্রোনটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানায়, কঠিন পরিবেশেও অল্প লজিস্টিক সাপোর্টে কাজ করার সক্ষমতা রয়েছে লুকাসের। এটি নজরদারি, আক্রমণ ও যোগাযোগ সহায়তায় বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যাবে।

লুকাসের প্রধান বৈশিষ্ট্য হলো এর ওপেন আর্কিটেকচার ডিজাইন। এটির মাধ্যমে বিভিন্ন ধরণের পেলোড যুক্ত করা যায়। এটি যুদ্ধক্ষেত্রে নমনীয় ও ব্যয়সাশ্রয়ী সমাধান দিতে সক্ষম হবে বলে দাবি নির্মাতা সংস্থার।

বিশ্লেষকরা বলছেন, ইরানের শাহেদ-সিরিজ ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে যেভাবে কার্যকর হয়েছে, তাতে সাশ্রয়ী ও আত্মত্যাগী ড্রোনের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ছে। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র নিজস্ব সংস্করণ তৈরি করেছে।

স্পেকট্রেওয়ার্কস জানিয়েছে, লুকাস ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষিত হয়েছে এবং উৎপাদনের জন্য প্রস্তুত। অদূর ভবিষ্যতেই এটি যুক্তরাষ্ট্রের ও মিত্র বাহিনীগুলোর সাথে যুক্ত হতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানি শাহেদ ড্রোনের অনুকরণে যুক্তরাষ্ট্রের নতুন ড্রোন উন্মোচন

আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫