ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘মুজিববাদী সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

৭২’র মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থি বাংলাদেশ সম্ভব নয়-এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নতুন বাংলাদেশের জন্য তিনি নতুন সংধিান ও গণপরিষদ নির্বাচন লাগবে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন।

এসময় সারজিস বলেন, এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গোপালগঞ্জে এখনও তারা আস্তানা গেড়ে বসে আছে। তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এ মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবে এদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কৃতিকভাবেও এদের মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বাংলাদেশে বাংলাদেশপন্থি ব্যতিত কোনো দেশপন্থি কোনো বাদপন্থি শক্তির জায়গা হবে না।

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে। সেই রায় কার্যকর আমরা দেখতে চাই।

বিচার বিভাগকে কোনো দলের বিচারবিভাগ হিসেবে আমরা দেখতে চাই না, আবার আইন শৃঙ্খলাবাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মুজিববাদী সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়’

আপডেট সময় : ১২:৪১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫