ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে সকালেই মূল সড়কে জামায়াতের নেতাকর্মীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হলেও, সকালেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে, ফলে স্থান সংকুলান না হওয়ায় সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর ও পল্টন পর্যন্ত।

সকাল ৯টার পর থেকেই সরেজমিনে দেখা গেছে—মিছিলের পর মিছিল উদ্যান অভিমুখে ছুটছে। সোহরাওয়ার্দীতে প্রবেশে ভিড়ের কারণে অনেককে রমনা গেট ঘুরে আশপাশের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি এলাকা ও জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কজুড়ে দেখা গেছে জনস্রোত। চারদিকে মানুষের ভিড় আর স্লোগানে মুখরিত পুরো এলাকা।

সমাবেশ ঘিরে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমের কারণে আইসক্রিম, শরবত, পানি ও শসার দোকানে ভিড় বেশি দেখা গেছে।

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। এই পর্বটি পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ, যেখানে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার দাবিসহ নানা বিষয় সামনে আনা হতে পারে বলে জানা গেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকেই এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশস্থলে ওজু, টয়লেট ও নামাজের ব্যবস্থা ছাড়াও রয়েছে মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ। জামায়াত নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনকে সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে সকালেই মূল সড়কে জামায়াতের নেতাকর্মীরা

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫