ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ : কবে কখন কোথায় জেনে নিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডেতে হতাশায় কাটলেও টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে লিটন দাসের দললঙ্কান সফর শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। মাঝে একদিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ : কবে কখন কোথায় জেনে নিন

আপডেট সময় : ০৩:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫