ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ বললেন খামেনি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  

সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বুধবার (১৬ জুলাই) প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।

গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ কাজে ইসরায়েলকে সমর্থন জানিয়ে একই সময়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় আঘাত দেওয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে যদি অগ্রগতি না হয়, তাহলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

খামেনি বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি, দুর্বলতা থেকে নয়।

তিনি কূটনীতিকদের ‘নির্দেশনা’ অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে বুধবার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট বলেছে, পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ বললেন খামেনি

আপডেট সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫