ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মত দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন।

এ সময় কর্মকর্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে শহীদ আবু সাঈদ। তিনি দেশের মানুষকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। বুধবার বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই বিপ্লবে যত মানুষ শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতিমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যে কোন অন্যায় দেখলে আবু সাঈদের মত যাতে সবাই প্রতিবাদী হয়ে উঠে।

পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এদেশের জনগণ এদেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মত তাদের সকল চক্রান্ত নষ্ট করে দিব। গত ১৬ বছরে দেশের আইন-শৃঙ্খলা সহ অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা করি খুব শীঘ্রই আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাবো।

অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ ই জুলাই আমার কাছে একটি সাহসের দিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাঈদ। তাকে বলা হয় চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। এক বছর আগে তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকে কর্মসূচি

আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫