ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে ঢাকার প্রতিটি থানার সামনে এনসিপির মানববন্ধন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকার প্রতিটি থানার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের প্রতিটি থানার সামনে এ কর্মসূচি পালিত হবে। মানববন্ধনের পাশাপাশি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দেওয়া হবে।

এর আগে, এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

ওইদিন দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে চারজন নিহত এবং পুলিশ ও সাংবাদিকসহ ১৫-২০ জন আহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিকেলে ঢাকার প্রতিটি থানার সামনে এনসিপির মানববন্ধন

আপডেট সময় : ০১:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫