ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

ইরাকে পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল অ্যারাবিয়ার।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, বুধবার রাতে শহরের জনপ্রিয় হাইপার শপিংমলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে।”

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেছেন গভর্নর।

রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত কুতের একটি হাসপাতালে ভোর ৪টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের আনা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, শপিং মলটি মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয়েছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত প্রথম তলা থেকে।

এএফপির সংবাদদাতা হাসপাতালে পুড়ে যাওয়া মরদেহ দেখার কথা জানিয়েছেন।

মিয়াহি প্রদেশে কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। একই সঙ্গে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ভবন ও শপিংমল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

আপডেট সময় : ১২:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫