ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ সারা বাংলাদেশের : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যেভাবে বিভিন্ন জেলাকে পূর্বে দলীয়করণ করা হয়েছে। যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফিরতে চাই না। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো।

বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে। বগুড়া, কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না।

তিনি বলেন, অনেকে আমাদেরকে ‘৭১ বিরোধী’ বলে দেখাতে চান। কিন্তু ‘৭১ আমাদের, ‘২৪ আমাদের। ‘৪৭, ‘৭১, ‘২৪—এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারে বাধা দেবেন, জনগণ তাদের মনে রাখবে।

দেশ গড়তে এনসিপির জুলাই কর্মসূচিতে কোনো জেলা বাদ দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। এখানকার সন্তানেরা যাতে বৈষম্যের শিকার না হয়, সে জন্যই আমাদের লড়াই। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়বো। পথটা দীর্ঘ। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।

বুধবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করছে এনসিপি। তবে সমাবেশ শুরু আগেই সকালে গোপালগঞ্জে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ দিন সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গোপালগঞ্জ সারা বাংলাদেশের : তাসনিম জারা

আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫