ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইউক্রেনকে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউক্রেনকে রাশিয়ার রাজধানীতে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত নয় ইউক্রেনের। 

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চায়না ডেইলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে আরো হামলা চালাতে উৎসাহ দিয়েছিলেন। জেলেনস্কির সঙ্গে এক ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্প জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয়, তবে তারা মস্কোয় হামলা চালাতে পারবে কিনা।

তবে ট্রাম্প সেই দাবি অস্বীকার করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন সামনে আসার পর মঙ্গলবার হোয়াইট হাউজের দক্ষিণ লনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু করতে চায় না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, তার মস্কোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, না, আমরা তা করতে চাই না।

তিনি কি ইউক্রেনের পক্ষে আছেন জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি কারো পক্ষে নন।

এর আগে গত সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ হলেও, সম্পর্ক ছিন্ন করেননি।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ইউক্রেনকে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। পাশাপাশি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে না এলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনকে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫