ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অনূর্ধ্ব-২০ নারী সাফ বাংলাদেশের খেলার হাফ টাইমে বদলে গেল ম্যাচ ভেন্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বিচিত্র ঘটনা ঘটেছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। আন্তর্জাতিক ম্যাচ দুই ভেন্যুতে হওয়ার ঘটনা বাংলাদেশে নেই। ফুটবল বিশ্বে আছে কি না দেখার বিষয়। 

আজ বিকেল তিনটায় বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরু হয়েছিল। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। এরপর বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় এক ঘণ্টা অপেক্ষা করা হয়।

মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও মাঠ খেলার অনুপযুক্ত ছিল। এজন্য দুই দলের সঙ্গে আলোচনা করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে আজই সন্ধ্যা পৌনে সাতটায় দ্বিতীয়ার্ধ আয়োজনের সিদ্ধান্ত হয়।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠ স্টেডিয়ামের পাশেই অবস্থিত। সেটি টার্ফের তৈরি হওয়ায় সেখানে পানি জমে না। অস্ট্রেলিয়ার মতো দলও সেখানে অনুশীলন করেছে।

চলমান বর্ষা মৌসুমে প্রতিদিনই বৃষ্টির আনাগোনা রয়েছে। এতে কিংস অ্যারেনায় মাঠ কাদা হচ্ছে। সেই কাদা মাঠে খেলছিলেন ফুটবলাররা। এতে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কাও দেখা দিচ্ছে।

এদিকে, আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ নেপাল ও শ্রীলঙ্কার। সেই ম্যাচের সূচি ছিল সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ-ভুটান ম্যাচ বিলম্ব হওয়ায় পরের ম্যাচও দেরিতে শুরু হচ্ছে। রাত সাড়ে আটটায় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনূর্ধ্ব-২০ নারী সাফ বাংলাদেশের খেলার হাফ টাইমে বদলে গেল ম্যাচ ভেন্যু

আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫