মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আরবি ভাষার পাশাপাশি ইংরেজি জানলে শিক্ষার্থীরা দেশবিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। তারা বিশ্ব পরিমণ্ডলে আরও উপযোগী হয়ে উঠবে।
তিনি বলেন, আমরা চাই এই ধরনের মাদ্রাসা থেকে মেধাবী শিক্ষার্থীরা উঠে আসুক। ইংরেজি জানলে তারা শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, ডাক্তার, প্রকৌশলী, গবেষক, তথ্য-প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
তিনি আরও বলেন, ইংরেজি ভাষা জানা থাকলে আধুনিক জ্ঞান ও ইসলামের মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব। এতে বিশ্বব্যাপী ইসলামকে যথাযথভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
চেতনায়২৪ ডেস্ক : 






































