ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অভিনেতা ধীরাজ কুমার মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বরেণ্য অভিনেতা-প্রযোজক ধীরাজ কুমার মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ জুলাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় এই অভিনেতাকে। সেখানে মারা যান এই অভিনেতা।

রাজেশ খান্না এবং সুভাষ ঘাইয়ের সঙ্গে ক্যারিয়ার শুরু করেন ধীরাজ কুমার। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বহু বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরাজ নিজের জায়গা তৈরি করেন। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেন। এরপর টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ আই।

পাঞ্জাবি ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন ধীরাজ কুমার। এ তালিকায় রয়েছে— ‘রতন কা রাজা’, ‘হীরা পান্না’, ‘রোটি কাপড়া অর মাকান’, ‘সরগম’, ‘ক্রান্তি’ প্রভৃতি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা ধীরাজ কুমার মারা গেছেন

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫