ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবেন জনগণ। কে কী বলেছে, তার ভিত্তিতে বিএনপি আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনাসভার ভেন্যু পরিদর্শন শেষে এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক- এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না।

এসময় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ

আপডেট সময় : ০১:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫