ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। 

এই মামলায় নান্নুসহ এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত বুধবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ডেকে নিয়ে দোকানে হত্যা করা হয়। তারপর বিষয়টিকে মব হিসেবে প্রমান করতে রাস্তায় পাথর দিয়ে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। এরপর কেউ কেউ তার শরীরের ওপর লাফিয়ে ওঠে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

আপডেট সময় : ০১:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫