ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই দেশের চলমান সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

দুদু বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসের কবে নির্বাচন এমন একটি তারিখ ঘোষণা করলেই দেশের চলমান সব সংকট কেটে যাবে।’
 
আওয়ামী লীগ নিজেই নিজেকে হত্যা করেছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘সেই হত্যাকারী শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগ ১০০ বছরেও ফিরতে পারবে না।’
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত থাকতে হবে।’ এখন একমাত্র নির্বাচনই সব সমস্যার সমাধান হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে।’
 প্রশাসনসহ বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসররা বসে আছে অভিযোগ করে বিএনপির এই নেতা সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিলেই চলমান সব সংকট কেটে যাবে: দুদু

আপডেট সময় : ০৩:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫