ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলি হামলায় নিহত ২৬: যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ৮২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যাদের মধ্যে উত্তর গাজা সিটির ১৩ জন রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো ইসরাইলি হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে তথাকথিত ‘মানবিক’ আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরও ৮২ ফিলিস্তিনি নিহত

আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে , মধ্য গাজা স্ট্রিপের দেইর এল-বালাহের দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসের স্ট্রিটে বোমা হামলায় এক মা এবং তার তিন সন্তান নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলায় নিহত ২৬: যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ৮২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৩:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫