ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি ডা. ইউনুসের আহ্বান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

অডিও ফাঁস নিয়ে বিবিসির প্রতিবেদনের পরে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান  করেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের পতিত ষ্বৈরাচার শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতকে ‘বিচক্ষণতা ও নৈতিকতার’ প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতে চিঠি দেয় বাংলাদেশ। ভারত আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনও মন্তব্য করেনি। এই আবহে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে ভারতের উদ্দেশে বার্তা দেন।

শফিকুল নিজের বিবৃতিতে বলেন, ‘আমরা ভারতকে বিবেক ও নৈতিকতা মাথায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন ধরে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের বৈধ অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।’ এদিকে এই বিষয়ে তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগে অভিযুক্ত কাউকে ভারত আর সুরক্ষা দিতে পারবে না।’

প্রেস সচিবের কথায়, ‘আঞ্চলিক বন্ধুত্ব, কূটনৈতিক হিসাব-নিকাশ বা রাজনৈতিক উত্তরাধিকার কোনওটাই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডকে ক্ষমা বা আড়াল করতে পারে না।’ প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলা সার্ভিসে একটি রিপোর্টে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গুলি চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এই নিয়ে ’একটি ফোনের কথোপকথন ফাঁস হয়।

শফিকুল আলম এই নিয়ে বলেন, ‘সরকার অনুমোদিত এই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সরাসরি ভূমিকার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশে অপরাধ উদঘাটনে তাদের তদন্ত সংস্থান ব্যবহার করে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি খেয়াল করা উচিত।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি ডা. ইউনুসের আহ্বান

আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫