ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চীন ও রাশিয়াতে বোমা হামলা করতে চেয়েছেন ট্রাম্প!

চীন ও রাশিয়াতে বোমা হামলার কথা বলছেন খোদ ট্রাম্প, ফাঁস হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক অডিও কল। যেখানে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ও চীনে বোমা হামলার কথা বলতে শোনা যাচ্ছে।

অডিওতে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, যদি আপনি ইউক্রেন আক্রমণ চালিয়ে যান, তাহলে রাশিযার রাজধানী মস্কোতে তিনি বোমা ফেলবেন। অডিওতে শুধু রাশিয়া নয়, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই রকম হুমকি দিয়েছেন। যেখানে তিনি বলেছেন যে, চীন যদি তাইওয়ান আক্রমণ করেন, তাহলে চীনকেও উড়িয়ে দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্টের এই অডিও নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতিতে। ট্রাম্পের এই অডিওটি মার্কিন সংবাদ সম্প্রচারক সিএনএন পেয়েছে। অডিওটি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ের বলে জানা গিয়েছে। যেখানে তিনি একটি বন্ধ ঘরে তার নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন।

অডিওতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংকে হুমকি দিয়েছেন যে, তিনি তাদের দেশের রাজধানীতে বোমা হামলার করবেন। অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমি পুতিনকে বলেছিলাম, যদি তুমি ইউক্রেন আক্রমণ করো, আমি সরাসরি মস্কো (রাশিয়ার রাজধানী) আক্রমণ করব। আমার আর কোনও বিকল্প থাকবে না। তবে আমার মনে হয়, সে আমার কথা পুরোটা না হলেও অন্তত ১০ শতাংশ হলেও সে বিশ্বাস করেছে।’

অন্যদিকে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হুমকি দিয়ে বলেছেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছি। আমি তাকেও একই কথা বলেছি। আমি তাকে বলেছি যে যদি তুমি তাইওয়ান আক্রমণ করো, তাহলে আমি বেইজিংয়ের উপর বোমা ফেলব। বিষয়টি বাড়াবাড়ি হলে তোমার রাজধানীর উপর আমার বোমা ফেলা ছাড়া আমার আর কোনও উপায় থাকবে না। আমরা বেইজিং আক্রমণ করব।’

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ে ট্রাম্প অডিওতে আরও বলছেন যে, জো বাইডেনের পরিবর্তে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে ইউক্রেনে যুদ্ধ শুরু হত না এবং ইসরাইল-হামাস যুদ্ধও হত না।’ একই অডিওতে ট্রাম্পকে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনদের সমর্থনে ছাত্রদের বিক্ষোভের বিষয়েও কথা বলতে দেখা গিয়েছে। সেখানে ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলিতে বিশৃঙ্খলা বন্ধের জন্যে বিদেশী শিক্ষার্থীদের দেশ থেকে নির্বাসনের পথ বাতলে দিয়েছিলেন।

২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্যে ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তখনই তিনি দেশের বিরোধিদের উপর হামলার বার্তা দিয়েছিলেন তার অনুগামীদের ফোনের মাধ্যমে। যে অডিওটি এখন ভাইরাল হচ্ছে। এবার দেখা যাক, এতে ট্রাম্প নতুন করে আবার কোনও বিতর্কে জড়ান কিনা!

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়াতে বোমা হামলা করতে চেয়েছেন ট্রাম্প!

আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫