ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে: নেতানিয়াহু

গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার (৯ জুলাই) একই বক্তব্যে তিনি আরও বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসে তিনি বদ্ধপরিকর। চলতি বছর ২০ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো হোয়াইট হাউজ সফর করলেন নেতানিয়াহু। এবারের সফরে পরপর দুদিনই গাজা ইস্যুতে আলোচনা করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের ওপর তাদের ‘অসাধারণ বিজয়ের’ ফলাফল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও তারা আলাপ করেছেন।

শনিবার এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, আগামী সপ্তাহ নাগাদ হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। দুপক্ষ চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।

পুরো বিষয়ে অবগত এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছে, মঙ্গলবার হোয়াইট হাউজে নেতানিয়াহু পৌঁছানোর আগে কাতারি প্রতিনিধিদল হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী একটি পক্ষ হচ্ছে কাতার। অ্যাক্সিওসের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে: নেতানিয়াহু

আপডেট সময় : ০৮:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫