ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র জনতা হত্যা মামলায় চকবাজারে সজল উল্লাহ গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজধানীর চকবাজারে সজল উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর)  চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহারে জানা যায়,  ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে একজন বাদী হয়ে (২৩ সেপ্টেম্বর) চকবাজার থানায় হাজী মোঃ সেলিমকে এক নাম্বার এবং সজল উল্লাহকে ৯ নম্বার আসামী করে সর্বমোট ১৫২ জন ও অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

চকবাজার বাসিন্দা মো: আশরাফ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকার আমলে সজল  উল্লাহ সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছত্রছায়ায়  এলাকায় আদিপত্য বিস্তার করতো,  চাঁদাবাজি সহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

সাদাত হোসেন নামে আরো একজন বলেন, সজল উল্লাহ গ্রেফতারের পর আমরা স্বস্তিবোধ করছি। আওয়ামী সরকারের আমলে তার যন্ত্রণায় এলাকায় বসবাস করা কঠিন ছিল।

জানা যায় সজলসহ ৪ই আগষ্ট চকবাজারে ছাত্রজনতা এবং ব্যবসায়ীদের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লাঠিশোঠা নিয়ে ধাওয়া করে।

মামলার বিবরণে আরও জানা যায়, তালিকাভুক্ত আসামীরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্র সহকারে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যা হুকুম উস্কানি এবং সহায়তা করে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ছাত্র-জনতা হত্যা মামলার ৯ নাম্বার আসামী সজল উল্লাহকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে আটক করেছি। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

ছাত্র জনতা হত্যা মামলায় চকবাজারে সজল উল্লাহ গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪