ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফুটবলারসহ প্রাণহানি আরও শতাধিক।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

চলছে যুদ্ধবিরতি আলোচনা। তবে এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার একাধিক স্থানে সংগঠিত হামলায় নিহত হন তারা। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলিবর্ষণ করে নেতানিয়াহুর সৈন্যরা। এতেই প্রাণ হারান ৫১ জন।

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। নুর শামস শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি।

আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন মুহান্নাদ আল লিলি নামের একজন ফুটবলার। খাদামাত আল-মাঘাজি ক্লাবের হয়ে খেলতেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, গত দেড় বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান। নিহত ফিলিস্তিনির এ সংখ্যা হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফুটবলারসহ প্রাণহানি আরও শতাধিক।

আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫