ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

৪৪তম বিসিএসের ‘প্রহসনমূলক’ চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শুক্রবার (৪ জুলাই) বিকেলে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে এসে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের ৪ দফা দাবিগুলো হলো-

১) ৪৪তম বিসিএসের জন্য অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। সেই সঙ্গে পরবর্তী বিসিএসগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

২) নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। পাশাপাশি ভাইভায় পাশ করাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম শ্রেণি গ্রেডে চাকরি দিতে হবে।

৩) অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্ক সর্বোচ্চ ১০০ করতে হবে।

৪) প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ

আপডেট সময় : ০৬:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫