ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না : নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা খুব শিগগির এটা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।

তিনি বলেন, আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা সারাদেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি। আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আগের ঘটনায় মামলা করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে হাজারো শহীদ ও আহতদের এবং দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কীভাবে নিশ্চিত করবে। এই প্রশাসন কীভাবে একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করবে সেই প্রশ্ন আজ আমাদের মনে তৈরি হচ্ছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম।

এর আগে সৈয়দপুরে জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না : নাহিদ

আপডেট সময় : ০৫:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫