ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি আর পরেশ রাওয়াল—এই তিনজন মানেই যেন এক যাদু! এর তৃতীয় কিস্তির মুক্তির খবরে এই তিনজনকে একসঙ্গে দেখার অবসান ঘটছে দর্শকদের। এরই মধ্যে বহু নাটকীয়তার পর এই সিনেমায় ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক পডকাস্টে অভিউনেতা জানিয়েছেন, ছবির যাবতীয় জটিলতা কাটিয়ে সবকিছু এখন ঠিকঠাক; অর্থাৎ ফিরছেন তিনি।

একসময় চিত্রনাট্য ও প্রযোজনাগত মতানৈক্যের কারণে এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিলেন পরেশ। তাতে মন ভেঙেছিল অনুরাগীদের। তবে এখন তিনি বলছেন, ‘ছবিটা অনেক আগেই আসতে পারত, কিন্তু সবাইকে এক ছন্দে আসতে সময় লেগেছে। কারণ, এই ছবি নিখাদ আনন্দ দেয়—এখানে একটা দায়বদ্ধতা আছে।’

সুনীল শেঠিও পরেশের ফিরে আসায় খুশি। জানিয়েছেন, ‘সব ঠিকঠাক হয়েছে। ছবি মুক্তির পরই বিস্তারিত বলব।’ সঙ্গে রসিকতা করে যোগ করেন, ‘হেরা ফেরি নিয়ে বেশি বললেই কনফিউজড হয়ে যাব!’

বলা বাহুল্য, এই নতুন পর্ব আগের মতোই হবে একেবারে পারিবারিক বিনোদন।

পরেশ রাওয়ালকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য স্টোরি টেলার’-এ, যেখানে তিনি এক বাঙালি গল্পকারের ভূমিকায়। সামনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি—‘নিকিতা রায়’, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সহ একাধিক প্রজেক্ট।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা!

আপডেট সময় : ০৪:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫