ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি, পোশাক খাত এগিয়ে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

গত কয়েক অর্থবছরে বাংলাদেশের রফতানি আয়ে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। ২০১৯-২০ অর্থবছরে যেখানে মোট রফতানি আয় ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে। অর্থাৎ গত ৫ বছরে ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৪৩ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া এককভাবে তৈরি পোশাক সবচেয়ে বড় অবদান রেখেছে রফতানি আয়ে। গত ৫ বছরে পোশাক শিল্পে রফতানি আয় বেড়েছে ৪০ দশমিক ৮ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ইপিবি তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) ৪৮ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৮০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছেন দেশের উদ্যোক্তরা। রফতানিতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫৮ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ৪৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছিল।তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে রফতানি আয়ে সবচেয়ে বড় লাফ দেখা গেছে। ওই বছর মোট রফতানি আয় ৫২.০৮ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৪.৪৩ শতাংশ বেশি। মূলত পোশাক খাতে ৪২.৬১ বিলিয়ন ডলারের রফতানিই এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল।

তবে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে সামান্য মন্দা দেখা গেলেও ২০২৪-২৫ অর্থবছরে আবার রপ্তানি আয় কিছুটা বেড়েছে। এ বছর মোট রফতানি হয়েছে ৪৮.২৮ বিলিয়ন ডলার এবং এর মধ্যে পোশাক খাত থেকে এসেছে ৩৯.৩৪ বিলিয়ন ডলার।

এদিকে গত অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এর মধ্যেও রফতানি আয়ে তৈরি পোশাক খাত বড় অবদান রেখেছে।

বিদায়ী অর্থবছরে পোশাক রফতানি হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের, যা ৮ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি। এর মধ্যে নিট তৈরি পোশাক রফতানি হয়েছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার; প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। আর ওভেন তৈরি পোশাক রফতানি হয়েছে ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার, এখাতে প্রবৃদ্ধি ৭ দশমিক ৮২ শতাংশ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি, পোশাক খাত এগিয়ে

আপডেট সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫